Breaking

Friday, 17 May 2019

May 17, 2019

চাকরি, ভর্তি, বিসিএস,admission এর জন্য সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী(১)

চাকরি, ভর্তি, বিসিএস,admission এর জন্য সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী (১)


www.rohossojal.blogspot.com
সাধারন জ্ঞান


    সাধারন জ্ঞান অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা আমাদের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক পরীক্ষাতে তো লাগেই পাশাপাশি বাস্তব জীবনে অনেক কাজেও লাগে এই সাধারণ জ্ঞান। তাই ঠিক করেছি এখন থেকে নিয়মিত বেশ কিছু সাধারণ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই চলুন শুরু করা যাক।



    ১।বিশ্বের সবচেয়ে আয়তনে বড় দেশ কোনটি ?
     
    উত্তরঃ রাশিয়া। এর আয়তন  ১৭,০৭৫,৪০০ বর্গকিলোমিটার (৬,৫৯২,৮০০ বর্গমাইল)।
     
    ২। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতি দল কোনটি?
     
    উত্তরঃ বিজেপি ( ভারতীয় জনতা পার্টি )

     
     
     
    ৩।বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি?
     
    উত্তরঃভারত
     
    ৪।বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
     
    উত্তরঃ গণচীন
     
    ৫.বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি?
     
    উত্তরঃ এশিয়া মহাদেশ। আয়ত ৪৪৫৭৯০০০ বর্গ কিলোমিটার বা ১৭২১২০৪৮ বর্গ মাইল।
     
    .৬।বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা কোন মহাদেশে?
     
    উত্তরঃ এশিয়া। বিশ্বের মোট জনসংখ্যার ৬০% অধিক মানুষ এশিয়াতে বাস করে।
     
    ৭। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি?
     
    উত্তরঃসাহারা মরুভূমি। এটি আফ্রিকায় অবস্থিত। এর আয়তন ৯১০০০০০ বর্গ কিলোমিটার
     
    ৮।বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত (উচ্চতায়) কোনটি?
     
    উত্তরঃ অ্যাঞ্জেল ফলস। এর উচ্চতা ৯৭৯ মিটার বা ৩২১২ ফুট।
     
    ৯। বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত (আয়তনে) কোনটি?
      
    উত্তরঃনায়াগ্রা জলপ্রপাত।
     
    আরো সাধারণ জ্ঞান পেতে এইখানে ক্লিক করুন 

      ১০।পৃথিবীর সবচেয়ে বড় সাগর (আয়তন) কোনটি?
      উত্তরঃ দক্ষিন চীন সাগর। আয়তন ২৯৭৪৬০০ বর্গ কিলোমিটার।

      ১১। পৃথিবীর সবচেয়ে বড় সাগর (গভীরতায়) কোনটি?
      উত্তরঃক্যরিবিয়ান সাগর

      ১২।আয়তন ও গভীরতায় পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
      উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

      ১৩।পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি?
      উত্তরঃমারিয়ানা ট্রেঞ্জ ১০৯২৪

      ১৪।এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রবন্দ্র কোনটি?
      উত্তরঃ হংকং বন্দর

      ১৫। ইউরোপের সবচেয়ে বড় সমুদ্রবন্দ্র কোনটি?
      উত্তরঃ ডুইসবারগ বন্দর। (জার্মানি)

       

      ১৬। সভ্যতার সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে?

       উত্তরঃ সুমেরীয়

      ১৭।মানুষ সর্বপ্রথম কোন ধরণের ধাতু ব্যবহার করেছিল?

       উত্তরঃ তামা

      ১৮।ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?

       উত্তরঃ তুরস্ক

       ১৯।জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে কম ঘনত্বের দেশের নাম কি?

      উত্তরঃ মংগোলিয়া

      ২০।সবচেয়ে কম মৃত্যুর হার কোন দেশের?

       উত্তরঃ কাতার

       ২১।আফ্রিদি উপজাতি কোন দেশের?

       উত্তরঃ পাকিস্তান

       ২২।কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি?

       উত্তরঃ আফ্রিকা

       ২৩। সবচেয়ে জনবহুল শহরের নাম কি?

       উত্তরঃ টোকিও বৃদ্ধির হার সবচেয়ে বেশি?

       উত্তরঃ আফ্রিকা

      আরো সাধারণ জ্ঞান পেতে এইখানে ক্লিক করুন 

      ২৪।পৃথিবীর সবচেয়ে বড় মন্দির কোথায় অবস্থিত?

      উত্তরঃ কম্বোডিয়া

      ২৫। কম্বোডীয়া ইতিহাসে কি নামে পরিচিত?

      উত্তরঃ কম্পুচিয়া

      ২৬। এশিয়ার একমাত্র সুলতান শাস৫ত দেশের নাম কি?

      উত্তরঃ ব্রুনাই

      ২৭।দক্ষিণ-পূর্ব এশিয়ার আইন্সভা বিহিন দেশ কোনটি?

      উত্তরঃ ব্রুনাই

      ২৮।এশিয়ার বৃহত্তম দ্বীপের নাম কি?

      উত্তরঃ বোর্নিও, ইন্দোনেশিয়া

      ২৯। জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

      উত্তরঃ ইন্দোনেশিয়া

      ৩০।মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম কি?

      উত্তরঃ মেঘবতী সুকর্ণপুত্রী

      ৩১।ভিয়েত্নাম কবে চীনের শাসন থেকে মুক্ত হয়?

      উত্তরঃ ১৯৩৯ সালে


      আরো সাধারণ জ্ঞান পেতে এইখানে ক্লিক করুন 

      ৩২।থাইল্যান্ড শব্দের অর্থ কি?

      উত্তরঃ স্বাধীন ভূমি

      ৩৩।কোনবিশ্বের প্রথম নারকেল তেলের ফুয়েল স্টেশন নির্মিত হয় কোন দেশে?

      উত্তরঃ থাইল্যান্ডে

      ৩৪। পূর্বে ব্রহ্মদেশ নামে পরিচিত ছিল কোন দেশ?

      উত্তরঃ মায়ানমার।

      ৩৫। সোনালি প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে?

      উত্তরঃ মায়ানমার

      ৩৬।শ্রীলংকার পূর্ব নাম কি?

      উত্তরঃ সিংহল

      ৩৭। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি?

      উত্তরঃ শ্রীমাভো বন্দরনায়েকে

      আরো সাধারণ জ্ঞান পেতে এইখানে ক্লিক করুন 

      ৩৮।দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশেরত নাম কি?

      উত্তরঃ আফগানিস্তান

      ৩৯।এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম কি?

      উত্তরঃ মালদ্বীপ

      ৪০।বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশের নাম কি?

      উত্তরঃ ভুটান

      ৪১।বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে?

      উত্তরঃ ভুটান

      ৪২।তক্ষশীলা কোণ দেশে অবস্থিত?

      উত্তরঃ পাকিস্তান

      ৪৩।সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্রের নাম কি?

      উত্তরঃ শ্রীলঙ্কা

      ৪৪। বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের নাম কি?

      উত্তরঃ ইজরাইল

      ৪৫।সমুদ্রপথে প্রথম বিশ্ব ভ্রুমণ করেন কে?

      উত্তরঃ ফারডিনাল্ড ম্যাগেলান 

      আরো সাধারণ জ্ঞান পেতে এইখানে ক্লিক করুন 

Friday, 3 May 2019

May 03, 2019

ঘূর্ণিঝড় মোকাবিলায় আপনার করণীয়


ঘূর্ণিঝড় মোকাবিলায় আপনার করণীয়

ঘূর্ণিঝড়,ঘূর্ণিঝড় বুলবুল,ঘূর্ণিঝড়,ঘূর্ণিঝড় বুলবুল,ঘূর্ণিঝড়ের ভিডিও,ঘূর্ণিঝড়ের খবর,ঘূর্ণিঝড় ফণী,ঘূর্ণিঝড় ফণী,দুর্যোগে-করণীয়,ঝড়-বৃষ্টির খবর,বাংলা খবর,বাংলা নিউজ


ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ খুব সাধারণ একটা ব্যাপার হলেও আমাদের প্রচুর পরিমান ক্ষয়ক্ষতি করে চলে যায় এই প্রাকৃতিক দুর্যোগ গুলো। এর মধ্যে অন্যতম একটি হলো ঘূর্ণিঝড়। এটি সাধারনত বৈশাখ মাসের পর প্রত্যেক বছরই দুই একবার আঘাত হানে আমাদের দেশে। কখোনো বা কম ক্ষয় ক্ষতি কখোনো বা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় এই ঝড়ের কারনে। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ তাই মানুষের হাতে কিছু থাকেনা। কিন্তু কিছুটা সচেতন হলে আমাদের এই দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমান কমানো সম্ভব। এইজন্য আমাদের সচেতন্তা দরকার। নিচে কিভাবে ক্ষয়ক্ষতির পরিমান হ্রাস করা সম্ভব সেই সম্পর্কে কিছু ধারনা/পরামর্শ দেওয়া হলোঃ

ঝড়ের পূর্বাভাস পাওয়ার পরে দুর্যোগকালে আমাদের করণীয়

১। ঘরগুলোর অবস্থা পরীক্ষা করতে হবে প্রথমে এবং দেখতে হবে যথেষ্ট মজবুত আছে কিনা। যদি না থাকে তাহলে খুটি পুতে অথবা রশি দিয়ে বেধে বা অন্য কোনো উপায় অবলম্বন করে প্রয়োজন মতো মজবুত করে নিতে হবে।
২।দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবক বা আবহাওয়া  অধিদপ্তরের আওতাধীন লোকদের থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহন করতে হিবে ও সেই অনুযায়ি প্রস্তুতি গ্রহন করতে হবে।
৩।বিপদ সংকেত পাওয়ার পর বাড়ির মেয়ে, শিশু ও বৃদ্ধদের আগে আশ্রয়কেন্দ্রে বা বাড়ির আশেপাশে অথবা আত্মীয়ের বাড়ীতে নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা সময় নষ্ট না করে প্রস্তুতি নিয়ে রাখতে হবে
৪।বাড়ি ছেড়ে যাওয়ার সময় যাতে দ্রুত সময়ে বাড়ির আগুন,গ্যাসের চুলা বিদ্যুতের লাইন বন্ধ করে যেতে পারেন সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
৫।অতিপ্রোয়জনীয় কিছু দ্রব্য সামগ্রী যেমন চাল,ডাল,পানি,লাইট,মোবাইল,ওষুধ ইত্যাদি আরো যা যা  আপনারা প্রয়োজন হতে পারে তার লিস্ট করে গুছিয়ে রাখুন যাতে খুব দ্রুত সেগুলো নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে পারেন।
৬। এছাড়া অন্যান্য নিত্য ব্যবহায্য জিনিসপত্র ও মূল্যবান সামগ্রী যেমন টাকা,দলিল,চাল,ডাল,চিনি ইত্যাদি পানিরোধক পলিইথিন   ব্যাগ দিয়ে ভালোভাবে বেধে মাটির নিচে পুতে রাখুন।এবং অবশ্যি তা পরিবারের অন্য সদস্যদেরত জানিয়ে রাখবেন।
৭।গরু,ছাগল,হাস,মুরগি নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। যদি কোনো স্তাহ্ন খুজে না পান তাহ্লে কোনো চিহ্ন করে তদের ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচার চেষ্টা করতে দিন।
৮।শক্ত গাছের সঙ্গে লম্বা মোটা কয়েক গোছা দড়ি বেধে রাখুন যাতে প্রবল ঝড় বা জলোচ্ছ্বাসের সময় আপনি এইটা ধরে নিজের ভারসম্য ঠিক রাখরতে পারেন।
৯। এছাড়া হাতের কাছে ড্রাম বা এই জাতীয় কিছু থাকে যা পানিতে ভাসমান তাহলে তা হাতের কাছে রাখুন। যাতে বিপদের সময় আপনি এইটা ধরে ভেসে থাকতে পারেন।
১০।আশ্রয় নেওয়ার জন্য নির্ধারিত স্থানের আশেপাশের গাছগুলোর ডাল-পালা কেটে রাখতে হবে যাতে আসন্ন ঝড়ে ডালপালা ভেঙ্গে বা গাছ উপড়ে আশ্র্য স্থলে না পড়ে।
১১।সবসময় আবহাওয়ার খবর রাখতে হবে। এইজন্য সবসময় কছে রেডিও রেখে আবহাওয়ার খবর শুনতে পারেন।
১২।টিউবয়েলের উপরিভাগ খুলে রাখতে হবে এবং 


খোলা মুখে প্লিথিন দিয়ে বেধে রাখতে হবে যাতে দূষিত বা লবনাক্ত পানি ভিতরে ঢুকতে না পারে।


দুর্যোগ পরবর্তী/চলাকালীন করণীয়ঃ


১।ঘরের দরজা-জানালা বন্ধকরে রাখুন।
২।ঝড়ের সময় কোনো অবস্তাহতেই আশ্রয় স্যথান থেকে বের হবেন না।
৩। আবহাওয়ার খবর রাখুন সবসময়।
৪।রাস্তাঘাটের ওপর উপড়ে পড়া গাছপালা ও অন্যান্য ভেঙ্গে পড়া সামগ্রী পরিষ্কার করে রাস্তা ক্লিয়ার রাখুন যাতে উদ্ধার কর্মী দল দ্রুত পৌছাতে পারে।
৫।আশ্রয় কেন্দ্র থেকে দ্রুত মানুষকে ফিরতে সাহায্য করুন ও নিজ গ্রামে বা নিজস্ব জায়াগায় অন্যদের থাকার ব্যবস্থা করে দিন।
৬। অতি দ্রুত খাল,বিল, নদী-নালায় আটকে পড়া  মানুষ ও পশু পাখিকে উদ্ধার কর্মী দের সাথে নিয়েএকরুন।
৭।ক্ষতিগ্রস্তরা যেন যথাযথ সাহায্য পায় সেদিকে খেয়াল রাখা এবং শুধু সাহায্যের চিন্তা না করে নিজে যতটুকু সম্ভব বাড়ি ঘর মেরামতের কাজে লেগে পড়ুয়ন।
৮। ঝড় একটু কমলেই ঘর থেকে বাইরে বের হবেন না। কারণ একটু পরেই আবার প্রবল বেগে ঝড় আসার সম্ভাবনা রয়েছে।
৯।অসুস্থদের জন্য দ্রুত হাসপাতেলে পাঠানোর ব্যবস্থা করুন।
১০।নারী,বৃদ্ধ,প্রতিবন্ধী ও অসুস্থদের জন্য আলাদে ত্রান লাইনের ব্যাবস্থ করে তারা যেন আগে ত্রান পায় সেই ব্যবস্থা করতে হবে।

আশা করি  ভগবান কৃপা করলে উপরোক্ত পদক্ষেপগুলো গ্রহন করলে আপনি বা আপনার পরিবার কিছুটা হলেও ক্ষয়ক্ষতি কমাতে সক্ষম হবেন।

Monday, 29 April 2019

April 29, 2019

সাবধান! আপনার যেই কাজে অন্যজনের মৃত্যু পর্যন্ত হতে পারে

সাবধান! আপনার যেই কাজে অন্যজনের মৃত্যু পর্যন্ত হতে পারে।

www.rohossojal.blogspot.com
www.rohossojal.blogspot.com


আমরা বাঙ্গালী। আমাদের বহু প্রাচীন একটা অভ্যাস আছে সেটা হলো তিলকে তাল বানানো। আগে সেই তালটা অল্প কিছু জায়গায় সিমাবদ্ধ থাকলেও বর্তমানে ফেসবুক সহ অন্যান্য সামজিক মাধ্যমের কল্যাণে তা মুহূর্তের মধ্যেই বিশ্ব ব্যাপি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।যাকে আমরা ভাইরাল বলেই জানি।অনেকে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে কিন্তু তার লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হয়। আবার অনেকে জানেই না যে সে ভাইরাল নামক বস্তুটির কবলে পড়েছে। আর এই ভাইরালের জন্য যে কতজনকে কতো রকম হেনস্থা হতে তা বলে বোঝানো যাবে না।বর্তমানে আমরা এমন একটা সময় পৌছেছি যে  যেইটাই দেখি তার ভালোমন্দ বিচার না করে তার একটা ছবি তুলে অথবা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিই। আর ব্যাস কাজ শেষ। কিন্তু একবারও ভেবে দেখিনা এর পরিনাম কি হতে পারে।কত ভয়ংকর হতে পারে পরিণাম। এখন যদি আমরা কাউকে দেখি কোনো স্বামী তার স্ত্রীর পাশ ব্যাগ/ভ্যানিটি ব্যাগ কিছুক্ষনের জন্য ধরেছে তার স্ত্রী ওয়াশ রুম গেছে বলে বা অন্য যেকোনো কারনে। কিন্তু দুর্ভাগ্যবশত তার অবস্থার একটা ছবি তুলে সামাজিক যগাযোগ মাধ্যমে ছাড়া হলো। ব্যাস তাকে  যে কত পাবলিকের গাল মন্দ শুনতে হবে সেইটা আপনাদের সবারই জানা। নতুন করে আর কি বলবো! শুধু স্ত্রী না সেইটা মাও যদি হয় সেই বিচারটা করার আগেই সেইটা ভাইরাল করে দিই। কিন্তু একবারো ভেবে দেখিনা এই একটি কারনে কত অপমান সহ্য করতে হয়।আর এতে তার জীবন পর্যন্ত যেতে পারে। আবার আগে দেখা যেত কেউ যদি কোন দুর্ঘটনাই পড়ে তাহলে তাকে আগে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হত। কিন্তু এখন আমরা সমাজ ব্যাবস্থার এমন একপর্যায়ে এসে পৌছেছি যে এখন বেশিরভাগ মানুষ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দূরের কথা আগে সেইটার ছবি তুলে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া নিয়ে ব্যাস্ততা বেশি দেখায়।আবার যদি কাউকে কোথাও কথা কাটাকাটি করতে দেখে তাহলে তাহলে সেই বিষয়ে না জেনে এমন একটা  ক্যাপশান দিয়ে সামাজিক মাধ্যমে ছাড়া হয় যে আসল কাহীনী বোঝার কোনো উপায় নাই। আবার শুধু এইটা না ধর্মীয় উস্কানিমুলক কথা-বার্তা পাবলিকের মনে দাঙ্গার মতো জঘন্য কার্যকলাপ সম্পন্ন করতেও এই ভাইরাল শব্দটীর জুরি নেই। আমরা এখন এমন একটা পর্যায়ে এসে পৌছেছি যে যেকোনো কাজ করতে গেলেও তার উল্টাটার কোপে পড়তে আপনার ১০ মিনিট সময় লাগবে না। আর এইরকম রেকর্ডও এখন পর্যন্ত কম নয়। আর আপনি এইরকম অন্য কাউকে বিপদে ফেলতে ফেলতে নিজে বিপদে পড়বেন না যে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাই কোনোকিছু অনালাইনে আপলোড দেওয়ার আগে ১০ বার করে ভাবুন সেইটা ঠিক হছে কিনা? আর যেইটা দিবেন দেওয়ার আগে অবশ্যই তার সত্যতা নিশ্চিত করে দিবেন। অন্যথায় সাইবার আইনে আপনি যে কেস খাবেন না তার কি গ্যারান্টি। আর অন্য কারো ছোটোখাটো ভুল গুলোকে ভাইরাল করা বন্ধ করুন পারলে তাকে বোঝান বুঝিয়ে তার ভুলকে শুধরে দেওয়ার চেষ্টা করুন। আর আপনার ছোট খাট মজার জন্য কোনো ঘটনাকে তিল থেকে তাল বানবাবেন না।কারণ সেই তালের আঘাত সহ্য করতে না পেরে যদি ওই লোকের জীবন নাশের ঘটনা ঘটে তাহলে আপনার জেলের ভাত খাওয়াও কিন্তু একপ্রকার নিশ্চিতি বলা যায়।তাই নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন।কারন সচেতনতাই পারে সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে। তাছাড়া সম্ভব নয়।তাই যেকোনো কাজ করার আগে কমপক্ষে ১০ বার ভাবুন।তারপরে কাজটি করুন। এত কিছুর পরও যদি আপনি না ভেবে এই কাজটি করে যেতে চান তাহলে আমার আর কিছুই বলার নাই।ভালো থাকবেন সুস্থ থাকবেন। সুস্থ সমাজ গড়তে সহায়তা করবেন। ধন্যবাদ।


April 29, 2019

পহেলা বৈশাখের sms, পহেলা বৈশাখের ক্যাপশন, ১লা বৈশাখের এসএমএস, বৈশাখী এসএমএস

পহেলা বৈশাখের sms, পহেলা বৈশাখের ক্যাপশন, ১লা বৈশাখের এসএমএস, বৈশাখী এসএমএস

pohela boishakh,pohela boishakh 2020,pohela boishakh sms,pohela boishakh 2020 sms,boishakh,pohela boishakh dance,pohela boishakh whatsapp status,pohela boishakh new whatsapp status,pohela boishakh sms 2021,bangla pohela boishakh sms,pohela boishakh sms android apps,pohela,pohela boisakh sms,pohela boisakh sms 14298
www.rohossojal.blogspot.com
pohela boishakh,pohela boishakh 2020,pohela boishakh sms,pohela boishakh 2020 sms,boishakh,pohela boishakh dance,pohela boishakh whatsapp status,pohela boishakh new whatsapp status,pohela boishakh sms 2021,bangla pohela boishakh sms,pohela boishakh sms android apps,pohela,pohela boisakh sms,pohela boisakh sms 1428



১।নতুন বছরের নতুন দিন
প্রানে আনে নতুন সতেজতা।
মনে জাগায় সজীবতা।
 প্রেরনা জাগায় নতুন উদ্যোগের।
 এই নতুন বছর তোমার জীবনেও আনুক নতুন কিছু।
 ||শুভ নববর্ষ||

Notun bosorer notun din
 prane ane notun sotejota.
 Mone jagay sojibota
. Prerona jogay notun uddoger
. Ei notun bosor tomar jiboneo anuk notun kichu.
 Shuvo noboborso.

পহেলা বৈশাখ sms,পহেলা বৈশাখ,পহেলা বৈশাখ ২০২০,পহেলা বৈশাখ ১৪২৭,bangla noboborsho sms,শুভ নববর্ষ,pohela boishakh sms,পহেলা বৈশাখ sms 2020,বৈশাখী sms,শুভ নববর্ষ ১৪২৭,বাংলা নববর্ষ sms,১লা বৈশাখ
www.rohossojal.blogspot.com
pohela boishakh,pohela boishakh 2020,pohela boishakh sms,pohela boishakh 2020 sms,boishakh,pohela boishakh dance,pohela boishakh whatsapp status,pohela boishakh new whatsapp status,pohela boishakh sms 2021,bangla pohela boishakh sms,pohela boishakh sms android apps,pohela,pohela boisakh sms,pohela boisakh sms 1428

২।চৈত্রের শেষ ভোরে রক্তিম লাল🌞 সূর্যের সাথে শুরু হলো নতুন স্বপ্নের জাল বোনা,
 শুরু হলো আরো একটি নতুন বছর।
নতুন বছরের নতুন স্বপ্নগুলো এগিয়ে যাক বাস্তবে পরিনত হওয়ার পথে আরেক ধাপ।
♥সবাইকে নববর্ষের শুভেচ্ছা♥


cotrer ses vore roktim lal surjer sathe suru holo notun sopner jal bona
suru holo aro ekti notun bosor.
Notun bosorer notun sopnogulo egiye jak bastobe porinoto hoyar pothe arek dhap.
||Sobaike noboborser suvessa||

৩।পহেলা বৈশাখের পহেলা নিমন্ত্রন দিলাম তোমায়,
ভেবে ওগো পহেলা আপনজন।
পহেলা বৈশাখের পহেলা প্রহরে আইসো আমার বাড়ি,
খাওয়াবো তোমায় পান্তা ইলিশ উঠে গরুর গাড়ি।
শুভ নববর্ষ

Pohela boisakher pohela nimontron dilam tomai,
Vebe ogo pohela aponjon.
Pohela boishakher pohela prohore aiso amar bari,
Khaoabo tomai panta ilish uthe gorur gari.
||Shuvo noboborso||
পহেলা বৈশাখ sms,পহেলা বৈশাখ,পহেলা বৈশাখ ২০২০,পহেলা বৈশাখ ১৪২৭,bangla noboborsho sms,শুভ নববর্ষ,pohela boishakh sms,পহেলা বৈশাখ sms 2020,বৈশাখী sms,শুভ নববর্ষ ১৪২৭,বাংলা নববর্ষ sms,১লা বৈশাখ

www.rohossojal.blogspot.com
pohela boishakh,pohela boishakh 2020,pohela boishakh sms,pohela boishakh 2020 sms,boishakh,pohela boishakh dance,pohela boishakh whatsapp status,pohela boishakh new whatsapp status,pohela boishakh sms 2021,bangla pohela boishakh sms,pohela boishakh sms android apps,pohela,pohela boisakh sms,pohela boisakh sms 1428


৪।নববর্ষের নব সংগীতের মধ্য দিয়ে
তোমার জীবনেও সূচনা হোক নব খুশির জোয়ারের।
জাগ্রত হোক নব ভালোবাসা আর উচ্ছ্বাসের।
নব রঙ-এ রঙিন হোক তোমার জীবন।
||শুভ নববর্ষ||

Noboborser nobo songgeter noddhe diye
Tomar jiboneo sucona hok nobo khusir joarer
Jagroto hok nobo valobasa ar ussaser.
Nobo rong-e rongin hok tomar jibon.
||shuvo noboborso||



৫।নববর্ষ মানে নতুন খুশি,
 নববর্ষ মানে নতুন জামা,
 নববর্ষ মানে নতুন করে পাওয়া,
 নববর্ষ মানে নতুন ভালবাসা,
নববর্ষ মানে নতুন স্বপ্নের আশা,
||শুভ নববর্ষ||

Noboborso mane notun khusi,
Noboborso mane notun jama,
Noboborso mane notun kore paoa,
Noboborso mane notun valobasa,
Noboborso mane notun sopner jal bona,
||shuvo noboborso||


৬।নতুন সকালের নতুন সূর্য মনে সঞ্চার করে নতুন আশার।
নতুন আশাগুলো যেন রুপ পায় নতুন বাস্তবাতার।
সেই কামনায় তোমাকে জানায়
||শুভ নববর্ষের শুভেচ্ছা||

Notun sokaler notun surjo mone soncar kore notun asar.
Notun asagulo jen rup  pai notun bastobotar.
Sei kamonai tomake janay
||shuvo noboborser suvessa||
৭।দেখতে দেখতে অতিক্রান্ত হয়ে গেল আরো একটি বছর।
চলে এলো আরো একটি নতুন বৈশাখ।
নতুন বৈশাখ পূরন করুক সবার ইচ্ছা আকাঙ্ক্ষা।
সবাইকে জানায় শুভ নববর্ষের শুভেচ্ছা||



Dekhte dekhte otikranto hoe gelo aro ekti bosor.
Cole elo aro ekti notun boisakh.
Notun boisakh puron koruk sobar issa akangkha.
Sobaike janai shuvo noboborser suvessa||

৮। নতুন বছর নতুন দিন
    শুভ কাটুক প্রতিটা দিন
     নতুন বছর নতুন আলো
    নতুন স্বপ্ন জাগিয়ে তোলো
    নতুন বছর নতুন সাজ  
    তোমার রঙে রাঙাও আজ
    ||শুভ নববর্ষ||

Notun bosor notun din
shuvo katuk protita din
notun bosor notun alo
notun sopno jagiye tolo  
notun bosor notun saj
tomar ronge rangao aj.
||shuvo noboborsho||

পহেলা বৈশাখ sms,পহেলা বৈশাখ,পহেলা বৈশাখ ২০২০,পহেলা বৈশাখ ১৪২৭,bangla noboborsho sms,শুভ নববর্ষ,pohela boishakh sms,পহেলা বৈশাখ sms 2020,বৈশাখী sms,শুভ নববর্ষ ১৪২৭,বাংলা নববর্ষ sms,১লা বৈশাখ
www.rohossojal.blogspot.com


৯। নতুন বছর মানে নতুন শাড়ি আর নতুন পাঞ্জাবি।
 নতুন বছর মানে নতুন স্বপ্ন আর নতুন সকাল।
 নতুন বছর মানে নতুন সাজ আর নতুন ভালোবাসা।
এই নতুন বছরে তোমাকে জানায় নতুন বছরের শুভেচ্ছা।
||শুভ নববর্ষ||



Notun bosor mane notun sari ar notun Panjabi
Notun bosor mane notun sopno ar notun sokal
Notun bosor mane notun saj ar notun valobasa
Ei notun bosore tomake janai notun bosorer suvessa
||shuvo noboborso||

আপনাদের যদি আমাদের লেখাগুলো ভালো লেগে থাকে তাহলে  অবশ্যই আমাদের জানাবেন। কারণ আপনার এই ছোট্ট উৎসাহ আমাদের জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ।

LIKE OUR FACEBOOK PAGE